
পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না?—সংসদে হাসনাত
জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প একের পর এক বন্ধ হচ্ছে। তেলের জন্য রাস্তায় দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না? আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে এমন প্রশ্ন করে এর সমাধান জানতে চান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মোটরসাইকেল চালকদের দাপটে জ্বালানি নিতে পারছে না অন্য যানবাহন
ময়মনসিংহের পেট্রোল পাম্পগুলোতে অস্থিরতা কমছে না। আজও (মঙ্গলবার, ৩১ মার্চ) জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে দেখা গেছে গ্রাহকদের দীর্ঘ লাইন। কোনো পাম্পে মোটরসাইকেলে ২০০ টাকা পেট্রোল-অকটেন দেয়া হচ্ছে। প্রাইভেটকারে দেয়া হচ্ছে এক হাজার টাকার। তবে মোটরসাইকেল চালকদের দাপটে অন্য কোনো যানবাহন পেট্রোল-অকটেন নিতে পারছেন না।

ময়মনসিংহে ফিলিং স্টেশনে দীর্ঘলাইন; মজুত শেষ অনেক পাম্পে
ময়মনসিংহের পেট্রোল পাম্পগুলোতে অস্থিরতা কমছে না। আজ জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। কোনো পাম্পে মোটরসাইকেলে ২০০ টাকা ও কোথাও কোথাও ৫০০ টাকার পেট্রোল-অকটেন দেয়া হচ্ছে। প্রাইভেট-কারে দেয়া হচ্ছে ২ হাজার টাকার।

নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যায় অভিযুক্ত ট্রাকচালক যশোরে গ্রেপ্তার
নড়াইলে ডিজেল দিতে অপরাগতা জানানোয় পেট্রোল পাম্প ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক সুজ্জাত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ (রোববার, ২৯ মার্চ) দুপুরে যশোরের অভয়নগর উপজেলার কিসমত মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভ্যানে মোটরসাইকেল নিয়ে ঘুরছেন আরোহী, পাম্পে মিলছে না তেল
যশোরে তীব্র জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মোটরসাইকেলের তেল শেষ হয়ে যাওয়ায় এক ভুক্তভোগী বাধ্য হয়ে ভ্যানে করে মোটরসাইকেল বেঁধে পেট্রোল পাম্পগুলোতে ঘুরছেন খানিকটা তেলের খোঁজে।

দেশের সব পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত
দেশের সব পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাতক্ষীরায় তেলের দাবিতে সড়ক অবরোধ, টায়ারে আগুন
সাতক্ষীরার ছয়ঘরিয়া এলাকার লস্কর পেট্রোল পাম্পে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেছে। এসময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। আজ (শুক্রবার, ২৭ মার্চ) রাত ৮টার পর এ ঘটনা ঘটে। এতে সাতক্ষীরা-যশোর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

চাঁপাইনবাবগঞ্জে বন্ধ ফুয়েল স্টেশনে অভিযান, মিললো ৯ হাজার লিটার তেল
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি তেলের অবৈধ মজুত পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু
সাতক্ষীরার দেবহাটায় সড়কের ওপর নির্মাণাধীন অরক্ষিত কালভার্টের মধ্যে পড়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল (সোমবার, ২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার কুলিয়া খাসখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ক্ষুব্ধ গ্রাহক; তেল পাওয়ার পর মিলছে স্বস্তি
তেল পেতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে ভিড় করছেন গ্রাহকরা। দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। অনেকক্ষণ অপেক্ষার পর ক্ষুব্ধ হয়ে পড়ছেন অনেকেই, তবে তেল পাওয়ার পর মিলছে স্বস্তি।

যেকোনো সময় সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার আশঙ্কা
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। গতকাল (রোববার, ২২ মার্চ) রাতে সংগঠনটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় বিষয়টি উল্লেখ করেছে।

ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে তেল না পেয়ে দুর্বৃত্তদের ভাঙচুর
ঠাকুরগাঁওয়ে একটি পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্প ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। গতকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) রাতে জেলার হানিফ ফিলিং স্টেশন পাম্পে এ ঘটনা ঘটে।