চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার শাখা নদীতে ডুবে নিখোঁজের একদিন পর আনিকা খাতুন (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর এলাকার রুবেলের ঘাটে মরদেহটি ভেসে ওঠে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে এ অভিযান ককটেলগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীব্র ভাঙন; আতঙ্কে নদীতীরের মানুষ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীব্র ভাঙন; আতঙ্কে নদীতীরের মানুষ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীব্র ভাঙনে আতঙ্কে নদীতীরবর্তী মানুষ। শিবগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা।

চাঁপাইনবাবগঞ্জে গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলে নিহত, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জে গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলে নিহত, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরু বোঝাই ভটভটি উল্টে আয়েস উদ্দিন (৬০) ও তার ছেলে শরিফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা ৩০ ককটেল বিস্ফোরণ

বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা ৩০ ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে ৫ বছরের শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে ৫ বছরের শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে জগন্নাথ কর্মকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নওগাঁয় শ্রমিককে মারধর: বন্ধ বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁয় শ্রমিককে মারধর: বন্ধ বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে বাস শ্রমিকরা।

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা; চাঁপাইনবাবগঞ্জে প্রতারকচক্রের দৌরাত্ম্য

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা; চাঁপাইনবাবগঞ্জে প্রতারকচক্রের দৌরাত্ম্য

ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সক্রিয় প্রতারকচক্র। অভিযোগ রয়েছে, এই প্রতারকচক্রের অধিকাংশই নারী। ফ্যামিলি কার্ড করতে আগ্রহী গ্রামাঞ্চলের অসহায় ও নিম্নআয়ের মানুষদের টার্গেট করছে এরা। কার্ড দেয়ার কথা বলে নিচ্ছে আগাম টাকা। তবে টাকা দেয়ার মাসের পর মাস পার হলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড। টাকা ফেরত চাইলে হুমকি বা হয়রানির মুখে পড়ছেন। পুলিশ বলছে, ফ্যামিলি কার্ডের নামে প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্স ছাড়াই গোডাউনে ডিজেল মজুতের দায়ে মালিককে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্স ছাড়াই গোডাউনে ডিজেল মজুতের দায়ে মালিককে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লাইসেন্স ছাড়াই দোকানের গোডাউনে মজুত রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গোডাউনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে চোরাকারবারি ধরতে বিজিবির ফাঁকা গুলি; বিদেশি পিস্তলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে চোরাকারবারি ধরতে বিজিবির ফাঁকা গুলি; বিদেশি পিস্তলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সীমান্তে চোরাকারবারি ধরতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি। এসময় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরসাইকেলসহ মো. মশিউর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।