ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শনে জিয়াউদ্দিন হায়দার

হাসপাতাল পরিদর্শনে জিয়াউদ্দিন হায়দার
হাসপাতাল পরিদর্শনে জিয়াউদ্দিন হায়দার | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।

আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে তিনি সার্বিক চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ, ইনডোর ও রোগীদের রান্নাঘরসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন:

​পরিদর্শন শেষে ড. জিয়া উদ্দিন হায়দার সাংবাদিকদের বলেন, ‘আমরা সরেজমিনে বিভিন্ন হাসপাতালের সমস্যাগুলো দেখতে এসেছি। প্রাপ্ত সমস্যার আলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

​এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফেনী জেলার জেলা প্রশাসক মনিরা হক এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএস