হাম ও উপসর্গে সারা দেশে আরও ৫ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন রোগী ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৫ জন।

আজ (বুধবার, ১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৮৬ জনের।

আরও পড়ুন:

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গেছে একজন শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে চারজনের।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। আর হামের উপসর্গ রয়েছে ৯৪১ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে মোট ১৭ হাজার ৪৬৯ জনের।

এফএস