
ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু; ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৬
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাসুদা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন।

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩২, হাসপাতালে ভর্তি ৯৫
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২৯ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সিলেটে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৫৫
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৫ জনে। এছাড়াও এ রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৫ জন রোগী।

চাঁদপুরে বাড়ছেই পানিতে ডুবে প্রাণহানি; বছরের পর বছর বন্ধ সাঁতার শেখার কেন্দ্র
চাঁদপুরে প্রতি বছর পানিতে ডুবে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ, যাদের অধিকাংশই শিশু। স্বাস্থ্য বিভাগ বলছে, জেলায় প্রতি বছর যে পরিমাণ শিশু পানিতে ডুবে মারা যায়, কোনো রোগেও এতো মারা যায় না। তবে বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে জেলার সুইমিং পুল। জেলা প্রশাসন বলছে, বন্ধ সুইমিং পুল চালুর পাশাপাশি তরুণ প্রজন্মকে সাঁতার প্রশিক্ষণে ব্যবস্থা করা হবে।

বিশ্ব রোগী সুরক্ষা দিবস আজ; নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন বাংলাদেশে
আজ বিশ্ব রোগী সুরক্ষা দিবস। অনিরাপদ চিকিৎসায় বিশ্বে প্রতি বছর মারা যায় ৩০ লাখের বেশি মানুষ। নিরাপদ চিকিৎসা নিশ্চিতে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবার মান যাচাইকারী সংস্থা জেসিআই, এনএবিএইচ, এনএবিএল এর মতো প্রতিষ্ঠান থাকলেও বাংলাদেশে নেই। ফলে চিকিৎসা নিতে এসে নতুন রোগে আক্রান্ত, কিংবা ভুল ডায়াগনসিস, চিকিৎসায় অবহেলার খবর প্রায়ই শোনা যায়। স্বাস্থ্য বিভাগ বলছে, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ জনবল ঘাটতি ও সীমিত সম্পদ আর ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী নিয়ে ভুগছে দেশের চিকিৎসা ব্যবস্থা।

ফরিদপুরে ডেঙ্গুতে ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২০
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরুন নাহার বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া এ জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২০ জন।

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী
দেশে সারের কোনো ঘাটতি নেই, সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে বলে উল্লেখ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সার বিতরণ ব্যবস্থা গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেয়া হবে বলেও তিনি জানান।

ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শনে জিয়াউদ্দিন হায়দার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।

ফরিদপুরে রোগী মৃত্যুর ঘটনায় অভিযান; আল-জারাসহ পাঁচ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ফরিদপুরে অভিযান চালিয়ে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। অভিযানকালে প্রতিষ্ঠানগুলো অব্যবস্থাপনা ও অনুমতিবিহীন (লাইসেন্স বিহীন) কার্যক্রম পরিচালনা করায় এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপে বাড়ছে রোগী, স্বাস্থ্য বিভাগের উদ্বেগ
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাধারণ উপসর্গের পাশাপাশি শক সিন্ড্রোম নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এরইমধ্যে নগরীর আটটি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী পাঁচ মাস রোগী আরও বাড়তে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

যশোরে সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা
আগামী ২৮ জুন (রোববার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোর জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এদিন জেলার ৬টি উপজেলা ও যশোর পৌরসভায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী, উদ্বেগে ঝালকাঠির স্বাস্থ্য বিভাগ
ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ায় জেলা শহরের সাতটি এলাকাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। চলতি মৌসুমে দুই শতাধিক রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।