রাঙামাটি সীমান্তে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ

জব্দ করা সার
জব্দ করা সার | ছবি : সংগৃহীত
0

রাঙামাটির বরকল ছোটহরিনা সীমান্তে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে ৩৬ বস্তা ইউরিয়া সার, যার পরিমাণ ১ হাজার ৮০০ কেজি, ৮ বস্তা টিএসপি সার, যার পরিমাণ ৪০০ কেজি এবং ২৭ বস্তা জৈব সার, যার পরিমাণ ১ হাজার ৩৫০ কেজি।

আজ (রোববার, ২৮ জুন) সকালে সীমান্ত এলাকায় টহলরত ছোটহরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি) সদস্যরা সন্দেহভাজন একটি নৌকায় তল্লাশি চালিয়ে এসব সার উদ্ধার করেন।

বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সীমান্ত এলাকায় জড়িত চক্রকে শনাক্ত করতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

বিজিবি বলছে, সীমান্ত দিয়ে সারসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এফএস