
নিখোঁজের ৩ ঘণ্টা পর কর্ণফুলী নদী থেকে চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পরে নিখোঁজ পর্যটক সাদিজ শাহরিয়ার সানমের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। সাজিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শেষ বর্ষের শিক্ষার্থী।

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ আহরণে রাজস্ব আদায়ের রেকর্ড
রাঙামাটির কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরুর প্রথম মাসেই রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। দুই হাজার ৫০০ টন মাছ থেকে রাজস্ব আদায় হয়েছে পাঁচ কোটি দশ লাখ টাকার বেশি। পর্যাপ্ত মাছ ধরা পড়ায় খুশি জেলে ও ব্যবসায়ীরা। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২৩ কোটি টাকা ছাড়াবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।

রাঙামাটিতে পুলিশের অভিযানে ৭ দিনে গ্রেপ্তার ৫৮
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশ গেলো ৭ দিনের অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, চোর, ডাকাত, ধর্ষক ও দাঙ্গাবাজসহ ৫৮ জনকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে দেশিয় চোরাই মদ, নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

কাপ্তাইয়ে ভারতে পাচারের সময় ২৮ লাখ ৪৫ হাজার টাকাসহ আটক ২
ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় রাঙামাটির কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে একটি সিএনজি অটোরিকশাসহ আটক করা হয়েছে।

রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে ৫ দিনে গ্রেপ্তার ২৯
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ১১ মাদক কারবারি ও ৭ মাদকসেবীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ নিয়ে গেল ৫ দিনে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাঙামাটিতে বিশেষ অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৫
রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শ্রমিক লীগের ২ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পানির নিচে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়া রাঙামাটির পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতু আবারও ডুবে গেছে। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) বিকেলে সেতুর পাটাতনে প্রায় চার-পাঁচ ইঞ্চি পানি উঠে যায়। এ অবস্থায় ঝুঁকি এড়াতে সেতুতে দর্শনার্থীদের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

৩৫ কাঠুরিয়া হত্যার ৩ দশক; এখনো বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় স্বজনরা
৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদুর ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ড দিবস। ১৯৯৬ সালের এ দিনে লংগদু উপজেলার পাকুয়াখালীর গহিন বনে নিরস্ত্র ৩৫ কাঠুরিয়াকে হত্যা করে তৎকালীন উপজাতীয় সশস্ত্র গোষ্ঠী শান্তিবাহিনী। এ হত্যাকাণ্ডের ৩০ বছর পার হলেও বিচার ও পুনর্বাসন না পেয়ে হতাশা আর মানবেতর দিন কাটাচ্ছেন নিহতদের স্বজনরা। বর্বর এ হত্যাকাণ্ডের স্মরণে এখনো কেঁদে উঠেন লংগদুর মানুষ।

ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন: ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল
রাঙামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন, ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন। ইউপিডিএফকে দমন করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন পড়বে না। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি স্টেডিয়ামে আয়োজিত চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙামাটিতে ৫ দিনে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার ২৯
রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরে ব্যাপক তৎপরতা চালাচ্ছে জেলা পুলিশ বিভাগ। এরইমধ্যে কোতয়ালী থানা পুলিশ গেল ৫ দিনের অভিযানে ডাকাত, ধর্ষক, মাদককারবারি ও মাদকসেবীসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৬০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ।

কাপ্তাইয়ে দেশিয় মদ তৈরির কারখানায় বিজিবির অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ
রাঙামাটির কাপ্তাইয়ে দেশিয় মদ তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কারখানা থেকে তৈরি মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।