পাচার
মিয়ানমারে পাচারকালে ভোলায় সিমেন্ট-সারবোঝাই ট্রলার জব্দ, আটক ১

মিয়ানমারে পাচারকালে ভোলায় সিমেন্ট-সারবোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মিয়ানমারে (বার্মা) পাচারের সময় সিমেন্ট, সার ও অন্যান্য মালামাল-বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ দল। এসময় এক পাচারকারীকে আটক করা হলেও ট্রলারের মালিকসহ অন্যরা পালিয়ে যায়।

অভিনব কায়দায় মাদক পাচারচেষ্টা; ১৩২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

অভিনব কায়দায় মাদক পাচারচেষ্টা; ১৩২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজধানীর শাহবাগ এলাকায় বিশেষ কায়দায় পাকস্থলীর ভেতরে নিয়ে পাচারকালে ১৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তাররা হলেন— মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)।

রাঙামাটি সীমান্তে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ

রাঙামাটি সীমান্তে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ

রাঙামাটির বরকল ছোটহরিনা সীমান্তে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে ৩৬ বস্তা ইউরিয়া সার, যার পরিমাণ ১ হাজার ৮০০ কেজি, ৮ বস্তা টিএসপি সার, যার পরিমাণ ৪০০ কেজি এবং ২৭ বস্তা জৈব সার, যার পরিমাণ ১ হাজার ৩৫০ কেজি।

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ২১ জন আটক

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ২১ জন আটক

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: মালয়েশিয়ায় পাচারকালে উদ্ধার ৫০, আটক ৯

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: মালয়েশিয়ায় পাচারকালে উদ্ধার ৫০, আটক ৯

টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মিয়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩

মিয়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩

মিয়ানমারের পাচারকালে বঙ্গোপসাগর থেকে তিনটি ফিশিং বোটসহ ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় ৩৩ জনকে আটক করা হয়।

সোনারগাঁয়ে অবৈধভাবে পাচারকালে তক্ষক উদ্ধার, দু’জনকে জরিমানা

সোনারগাঁয়ে অবৈধভাবে পাচারকালে তক্ষক উদ্ধার, দু’জনকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাচারচেষ্টার অভিযোগে দু’জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সাগর পথে ডিজেল পাচারকালে রোহিঙ্গাসহ আটক ১২

সাগর পথে ডিজেল পাচারকালে রোহিঙ্গাসহ আটক ১২

দেশে যখন জ্বালানি তেলের সংকট নিয়ে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, ঠিক তখনই সমুদ্রপথে মিয়ানমারে তেল পাচারের এক বড় চালান জব্দ করেছে কোস্ট গার্ড। আজ (শনিবার, ৪ এপ্রিল) পতেঙ্গা বহির্নোঙর এলাকা দিয়ে ৬ হাজার লিটার ডিজেল পাচার করার সময় ৮ জন রোহিঙ্গাসহ পাচারকারী চক্রের ১২ জনকে আটক করা হয়।

সারা দেশে অভিযান: প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল জব্দ

সারা দেশে অভিযান: প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল জব্দ

সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ধরতে অভিযান চলছে। গাজীপুরে প্রায় ৩৫ হাজার লিটারসহ ছয় জেলায় আলাদা অভিযানে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল জব্দ ও আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

জ্বালানির অবৈধ মজুত-পাচার রোধে যশোরের সীমান্তবর্তী এলাকায় বিজিবির কড়া নজরদারি

জ্বালানির অবৈধ মজুত-পাচার রোধে যশোরের সীমান্তবর্তী এলাকায় বিজিবির কড়া নজরদারি

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার প্রভাব মোকাবিলায় যশোর রিজিয়নের সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কঠোর নজরদারি করছে। একইসঙ্গে অবৈধ মজুত ও পাচার প্রতিরোধেও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

রাজশাহীর ৩ তেলের ডিপোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীর ৩ তেলের ডিপোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর তিনটি তেলের ডিপোতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামে কোটি টাকার বিদেশি সিগারেট-শুটকিসহ আটক ২, ট্রলার জব্দ

চট্টগ্রামে কোটি টাকার বিদেশি সিগারেট-শুটকিসহ আটক ২, ট্রলার জব্দ

চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সিগারেট ও বিপুল পরিমান শুটকিসহ ২ পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।