আজ থেকে শুরু হয়ে আগামী শনিবার (২৭ জুন) পর্যন্ত মেলা চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।
আরও পড়ুন:
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘মেলায় বিভিন্ন জাতের আম ও মৌসুমি ফলের আকর্ষণীয় প্রদর্শনীর পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া কৃষকদের জন্য তথ্য ও পরামর্শসেবাসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে । যাতে কৃষকরা দেশি ফল চাষে আগ্রহী হয়।’
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, আমচাষি, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





