আজ (সোমবার, ২২ জুন) সকালে হরিনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর উপস্থিতিতে ভূষণছড়া ইউনিয়নের হেফজুল কুরআন নূরানী মাদ্রাসাকে আর্থিক অনুদান দেয়া হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও অসহায় পরিবারের জন্য ৩০টি ঢেউটিন বিতরণ করা হয়।
এছাড়া দরিদ্র পরিবারের চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা, চারটি সেলাই মেশিন এবং ১৩টি পরিবারের মাঝে সোলার প্যানেল ও ফ্যানসহ ৭৪ হাজার ৫০০ টাকার অধিক অনুদান প্রদান করা হয় ।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সহায়তা কার্যক্রমের আওতায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কয়েক ডজন সুবিধাবঞ্চিত পরিবার সরাসরি উপকৃত হয়েছে। যা স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
মূলত সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় এলাকার শিক্ষা, চিকিৎসা ও জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।
বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, ‘বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে। ছোটহরিণার মত এমন দুর্গম পার্বত্য নদী বেষ্টিত এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছোটহরিণা ব্যাটালিয়ন বরাবরের মতো মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’




