হালান্ডের লুকে নেটদুনিয়ায় ভাইরাল রুশ মডেল আনাস্তাসিয়া

রুশ মডেল আনাস্তাসিয়া ও ফুটবলার হালান্ড
রুশ মডেল আনাস্তাসিয়া ও ফুটবলার হালান্ড | ছবি: সংগৃহীত
0

নরওয়ের ফুটবল তারকা আর্লিং হালান্ডকে অনুসরণ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আনাস্তাসিয়া নামে এক রুশ মডেল। ইতোমধ্যেই তার একটি ভিডিওর ভিউ ছাড়িয়েছে ১১ কোটি। তার সঙ্গে কাজ করতে আগ্রহ জানিয়েছে দামী সব ব্যান্ড। তবে নারী এই মডেলের আগ্রহ নরওয়েজিয়ান ফুটবল তারকার হালান্ডের সঙ্গে সেলফি তোলার।

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই প্রতিপক্ষের জালে একের পর এক গোল করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড। মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার।

হালান্ডের পাশাপাশি তার মতো দেখতে আনাস্তাসিয়া কস্ত্রোমিতিনা নামে এক রুশ নারী মডেলও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন। ইনস্টাগ্রামে হালান্ডের নানা অঙ্গভঙ্গি নকল করে ভিডিও প্রকাশ করেন ২৪ বছর বয়সী এই মডেল। ইতোমধ্যেই তার একটি ভিডিওর ভিউ ছাড়িয়েছে ১১ কোটি। ভাইরাল এই ভিডিও তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি।

২৪ বছর বয়সী এই মডেল বলেন, শুরুতে সবাই যখন বলতো, আমাকে দেখতে হালান্ডের মতো লাগে। তখন ভালো লাগতো না। ভাবতাম, সবাই কেন আমাকে একজন পুরুষ তারাকার সঙ্গে তুলনা করছে? তবে, এখন বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে।

আনাস্তাসিয়া জানান, ফুটবলের প্রতি আগে তার কোনো আগ্রহই ছিল না। তবে হালান্ডের সঙ্গে তার চেহারা ও অঙ্গভঙ্গির মিল দেখে বিষয়টি তিনি উপভোগ করতে শুরু করেছেন। ফুটবলের প্রতিও তৈরি হয়েছে আগ্রহ। নিয়মিত ম্যাচ দেখার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে সমর্থন করছেন নরওয়েকে।

আনাস্তাসিয়া বলেন, বিশ্বকাপ ফুটবলে হালান্ডের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আমার জনপ্রিয়তাও বাড়ছে। তাই আমিও তাকে অনুসরণ করে ভিডিও বানাই। সবাই বিষয়টিতে বেশ মজা পাচ্ছে।

হালান্ডের সুবাদে এরইমধ্যে নাম করা সব ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন এই রুশ মডেল। তবে, আনাস্তাসিয়ার প্রত্যাশা একদিন নরওয়েজিয়ান এই ফুটবল তারকার সঙ্গে একই সেলফিতে ফ্রেমবন্দি হবেন তিনি।

ইএ