প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ নেই। শুধু গাছ রোপণ করলেই হবেনা, রোপণ করা গাছকে নিজের শিশুর মতো যত্ম নিতে হবে। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় বৃক্ষরোপণ ও প্রকৃতির ওপর যত্নশীল হওয়ার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
এরপর গৌরনদীর অশ্বিনী কুমার ইন্সটিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নারীদের সাথে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি সুবিধাভোগী কয়েকটি নারীর সাথে সরাসরি কথা বলেন।
মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার। বলেন, আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারে মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে।
তিনি আরও বলেন, মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সকলের। সম অধিকার ও শান্তি বজায় রাখতে সকলের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
পরে বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় আরেকটি বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।





