নিহতরা হলেন; নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে সাপমারা গ্রামের নান্টু মিয়ারে ছেলে মাদ্রাসা শিক্ষক জামাল মুন্সি (৫৫) ও কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সিএনজি চালক সবুজ মিয়া (৫৩)।
আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, সকালে বৃষ্টিতে পাশের নদীতে মাছ ধরতে যান জামাল মুন্সি। সেখানে বজ্রপাতে পড়ে থাকেন। এরপর বৃষ্টি শেষে স্থানীয় লোকজন চলাচলের সময় জামাল মুন্সিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
অপরদিকে কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক জানান, সকালে বৃষ্টির সময় সবুজ বিলে পেতে রাখা জাল তুলতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে পড়ে থাকলে বৃষ্টি শেষে স্থানীয়রা দেখতে পায়। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘বজ্রপাতে মৃতদের মরদেহ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।’





