হরমুজ প্রণালি নিয়ে তেহরানের প্রতিশ্রুতি কি স্থায়ী হবে?

হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ
হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ | ছবি: বিবিসি
0

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের হুমকিকে ইরান তার পরমাণু কর্মসূচির মতোই একটি দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মনে করেন অস্ট্রিয়া সরকারের সাবেক প্রতিরক্ষা অ্যাটাশে উলফগ্যাং পুস্তাই। আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই জলপথটি ইরানের জন্য অনেকটা ‘পরমাণু বোমার মতোই’ একটি শক্তিশালী অস্ত্র। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুস্তাইয়ের মতে, এটি এমন একটি হাতিয়ার যা ব্যবহার করে ইরান যুক্তরাষ্ট্র ও এই অঞ্চলের অন্যান্য দেশ এবং পরোক্ষভাবে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ফলে তেহরান এই নিয়ন্ত্রণ সহজে ছেড়ে দিতে চাইবে না। 

তিনি বলেন, ‘ইরান এখন যদি বলে যে তারা কোনো শুল্ক ছাড়াই সবার জন্য প্রণালিটি উন্মুক্ত করে দেবে, তার মানে এই নয় যে তারা ভবিষ্যতেও এই অবস্থানে অনড় থাকবে।’

এই বিশ্লেষক আরও সতর্ক করে বলেন, ‘চলমান এই সংঘাতের তিনটি পক্ষ—যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইলের ক্ষেত্রে দেখা গেছে যে, কেউ কোনো কথা দিলেই সেটি কাল বা ভবিষ্যতে অপরিবর্তিত থাকবে এমন নিশ্চয়তা নেই।’ 

মূলত রাজনৈতিক ও সামরিক কৌশলের অংশ হিসেবেই ইরান এই পানিপথের নিয়ন্ত্রণকে তাদের হাতের বড় তাসের মতো ব্যবহার করছে।

এএম