নিহত নাসিম মিয়া (৩৮) সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ধর্মপাশার সুনই গ্রামের নাসিম মিয়া ও আনু মিয়ার মধ্যে গ্রামের কারির বাজারে মাছের আড়ৎ নিয়ে বিরোধ চলছে। যার সূত্র ধরে আজ দুপুরে নাসিম মিয়া ও আনু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে গুরুত্বর আহত হন নাসিম মিয়া। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। তবে ওই এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’





