
মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’: প্রাণিসম্পদমন্ত্রী
হাওর, বিল, নদী ও জলাশয়ে দেশীয় মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। হাওর ও জলাভূমির বিভিন্ন এলাকায় বড় গর্ত ও খাঁড়ি তৈরি করে সেগুলো সংরক্ষিত রাখা হবে। এসব স্থানে মা মাছের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে পাহারাদারের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ (শনিবার, ৮ আগস্ট) সকালে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণমাধ্যমে এসব তথ্য জানান তিনি।

৫ দেশি মাছে মিললো ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি যে মাছে
ঢাকার কাছাকাছি দেশের মধ্যাঞ্চলের সর্ববৃহৎ জলাভূমি আড়িয়ল বিলের ৫টি দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক (Microplastics) শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকেরা। মাছগুলো হলো কই, বাটা, মেনি (নান্দিনা), গুলশা টেংরা ও পুঁটি। পরীক্ষার পর দেখা গেছে, মাছের অন্ত্র ও ফুলকার পাশাপাশি মানুষের খাওয়ার উপযোগী মাংসপেশিতেও প্লাস্টিকের এই ক্ষুদ্র কণাগুলো জমা হচ্ছে। গবেষণায় দেখা যায়, সর্বভুক স্বভাবের হওয়ার কারণে অন্য যেকোনো মাছের চেয়ে কই মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সবচেয়ে বেশি (Microplastics in Ariol Beel Fish BD)।

সরবরাহ কমায় কুষ্টিয়ার বাজারে বেড়েছে মাছের দাম
কুষ্টিয়ার বাজারে মাছের সরবরাহ কম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গেল সপ্তাহের তুলনায় আজ (শুক্রবার, ৩১ জুলাই) দাম বেশি।

সারা দেশের কাঁচাবাজারেও বৈরী আবহাওয়ার প্রভাব!
বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে সারা দেশের কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। নদী ও সামুদ্রিক মাছের দরও চড়া। বিভিন্ন জেলার বাজার ঘুরে দেখা যায় এমনই চিত্র।

টানা বৃষ্টিতে কমেছে সরবরাহ, বেড়েছে সবজির দাম
গত সপ্তাহের টানা বৃষ্টি ও বন্যায় রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। প্রতিটি সবজি-ই বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। তবে, দাম কমেছে টমেটোর। বন্যায় সরবরাহ কম থাকায় বাজারে সবজির দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। আর ক্রেতারা বলছেন, চড়া দামে সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে, নদীর মাছের সরবরাহ কম থাকায় চাষের মাছ বিক্রি হচ্ছে চড়া দামে।

বাঁধ, বেদখল আর দূষণে বিলীনের পথে ইছামতী নদী
একসময় নদীর বুক চিরে ছুটে চলত নৌকা, জেলের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে রুপালি মাছ, আর তার স্বচ্ছ জলেই বেঁচে থাকত হাজারো কৃষকের স্বপ্ন। অথচ সেই ইছামতী আজ লড়ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। অপরিকল্পিত বাঁধ, বেদখল আর বছরের পর বছর অবহেলায় প্রাণবন্ত এ নদী পরিণত হয়েছে একটি স্থবির, দূষিত জলাশয়ে।

পুকুর নয়, চৌবাচ্চায় মাছ চাষে সফল তরুণ উদ্যোক্তা
মাছ চাষ মানেই বড় পুকুর বা বিস্তীর্ণ জলাশয়—এ ধারণা এখন বদলে যাচ্ছে। ইচ্ছা আর সঠিক পরিচর্যা থাকলে অল্প জায়গাতেও সম্ভব লাভজনক মাছ চাষ। যশোরের চৌগাছায় একটি ভ্যারাইটিজ দোকানের সামনের ছোট্ট চৌবাচ্চায় শিং ও মাগুর মাছ চাষ করে নজর কাড়ছেন এক তরুণ।

কার্প চাষে নাটোরের সাফল্য, লক্ষ্য এবার বিশ্ববাজার
কার্প জাতীয় মাছ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছে নাটোর। প্রতিবছর অন্তত ৪০০ কোটি টাকার মাছ চাষ হচ্ছে জেলায়। চাহিদা পূরণের পর উদ্বৃত্ত থাকছে অন্তত ৭০ শতাংশ মাছ। সে কারণে আধুনিক ল্যাব এবং ফিস প্রসেসিং সেন্টারের দাবি মাছ চাষিদের। কার্প জাতীয় মাছ এখনো সেভাবে রপ্তানি না হলেও নতুন বাজার খোঁজার কাজ শুরু করেছে মৎস্য বিভাগ।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ (বুধবার, ২৪ জুন) দুপুরে তিনি ইনস্টিটিউটের গবেষণা পুকুরে সুবর্ণ রুই, মেকং নদীর জায়ান্ট পাঙ্গাস, মহশোল, মনোসেক্স তেলাপিয়া, ছোট চিংড়ি, শোল মাছসহ বিভিন্ন জাতের মাছ ও গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। বিএফআরআই প্রাঙ্গণে তিনি মাছ চাষিদের মাঝে বিনামূল্যে মাছের পোণা বিতরণ করেন।

দাম কমলেও নাগালের বাইরে ইলিশ, ক্রেতাশূন্য মাছঘাট
ইলিশের আকাশছোঁয়া দামে ক্রেতা বিমুখ চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। দাম কিছুটা কমলেও সাধারণের নাগালের বাইরে ইলিশ। মৌসুমের শুরুতেও কাঙ্ক্ষিত মাছের দেখা নেই। সরবরাহ কমায় ঐতিহ্যবাহী এ পাইকারি বাজারের কার্যক্রমও কমে গেছে।

সাগর থেকে ফিরছে ট্রলার, কক্সবাজার ফিশারিঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য
দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো ধীরে ধীরে ফিরতে শুরু করেছে কক্সবাজার ফিশারিঘাটে। ট্রলারের সঙ্গে ফিরছে ইলিশও। ফলে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র কক্সবাজার ফিশারিঘাটে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। মাছ, জেলে, আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো ঘাট এলাকা।

সুনামগঞ্জে মাছের আড়ৎ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের ধর্মপাশায় মাছের আড়ৎকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আজ (রোববার, ৭ জুন) দুপুরে উপজেলার সুনই গ্রামে কারির বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।