বিজিবি জানায়, গতকাল ১৩ অক্টোবর দুপুর আড়াইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের (৬০/৭৫-আর) কাছে এ অভিযান চালানো হয়।
সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়াটি গ্রামের মো. রফিকের মেহেগুনি বাগানের মধ্যে সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে নিয়মিত টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক হওয়া দুই পুরুষ সদস্য হলেন—নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিণ সুল্পকিয়া গ্রামের মৃত খগেন্দ্র জলদাসের ছেলে সুবল চন্দ্র জলদাস (৬৮) এবং তার ছেলে পলাশ চন্দ্র জলদাস (৩৫)।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।





