
সুনামগঞ্জে ১৭ লাখ টাকার ভারতীয় বিড়িসহ আটক ১
সুনামগঞ্জে প্রায় ১৭ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম আব্দুল করিম (২৫), তিনি ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকলপাড়া গ্রামের জফির আলীর ছেলে।

আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদের গলায় শক্তি বেশি: জি কে গউস
জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউস বলেছেন, আমরা দিনের ভোটে নির্বাচিত। আমরা রাতে ভোটে নির্বাচিত না কিংবা প্রশাসনের ভোটে নির্বাচিত না। তাই আমাদের গলায় শক্তি বেশি। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামিকে ধরলো ডিবি পুলিশ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া সেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) রাতে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ।

সুনামগঞ্জে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালালো আসামি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ২ সেপ্টেম্বর) রাতে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে।

দুই সন্তানকে হত্যার অভিযোগে বাবা আটক
দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

টাঙ্গুয়ার হাওরে ৩ হাউসবোটকে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুরের সৌন্দর্যময় স্থান টাঙ্গুয়ার হাওরে তিনটি হাউসবোটকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (সোমবার, ১০ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশ করায় এই জরিমানা প্রদান করা হয়।

নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকালে তিন নৌকাসহ আটক ৮
সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সময় তিনটি নৌকাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক।

টাঙ্গুয়ার হাওরে ৬ হাউসবোটকে জরিমানা
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ছয়টি হাউসবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশ করায় এই জরিমানা প্রদান করা হয়।

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের ১১ নির্দেশনা
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, প্রতিবেশগত ভারসাম্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। আজ (রোববার, ২ আগস্ট) রাতে জেলা প্রশাসন, সুনামগঞ্জের ফেসবুক পেজে ১১টি নির্দেশনা উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সুনামগঞ্জে নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ (রোববার, ২ আগস্ট) দুপুরে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা নামক স্থানে বাকি দুই জনের ভাসমান মরদেহ পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় নৌকা ডুবিতে একজনের মৃত্যু ও ৩ জন নিখোঁজ হয়েছেন। আজ (শনিবার, ১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

সুনামগঞ্জে সেফটি ট্যাংকির ভেতরে মিললো শিশুর মরদেহ
সুনামগঞ্জে সেফটি ট্যাংকির ভেতর থেকে আট মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। নিহত শিশু আমির হামজা লালপুর গুচ্ছগ্রামের সাব্বির হোসেনের ছেলে।