ঈদযাত্রায় যমুনা সেতুতে ৪৬ হাজার যানবাহন পারাপার, সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়

যমুনা সেতু পূর্ব টোল প্লাজা
যমুনা সেতু পূর্ব টোল প্লাজা | ছবি: এখন টিভি
0

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে গতকাল (শক্রবার, ২৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।

আজ (শনিবার, ২৮ মার্চ) যমুনা সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা। অপরদিকে, উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন:

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখনো কোনো যানজট সৃষ্টি হয়নি। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এসএইচ