
যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১২০ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। দেশের যোগাযোগ অবকাঠামোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্ডারপাস না থাকায় মহাসড়কে বাড়ছে প্রাণঘাতী দুর্ঘটনা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের আশেকপুর এলাকায় আন্ডারপাস না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানিসহ অনেক হতাহতের ঘটনা ঘটছে। স্থানীয়রা বলছেন, মহাসড়ক হওয়ার পর আশেকপুর এলাকাটি দুভাগে বিভক্ত হওয়ায় বিপাকে পড়েছে উভয় পাশের মানুষ। আর দ্রুত আন্ডার পাসের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

বাজেটে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা
দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একইসঙ্গে রাজধানীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে একাধিক উদ্যোগের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

২২ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
২২ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গতকাল (শুক্রবার, ৫ জুন) বিকেল ৪টা থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত নানা কারণে ১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিলো।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর উপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, সিরাজগঞ্জ অংশে ১৫ কিলোমিটার যানজট
উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে ঢাকামুখী লেনে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। দুর্ঘটনার পর সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে গেলে পশ্চিম প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৭ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি
অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর এবং সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল, পশ্চিম পাড়ে তীব্র যানজট
যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল ও দুর্ঘটনার কারণে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সেতুর দুই লেনেই যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজটের তীব্রতা বাড়ছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ (শনিবার, ৩০ মে) সকাল ১০ টার দিকে কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকার ৫ নম্বর ব্রিজ-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতুতে ৯৬ ঘণ্টায় ১৪ কোটি টাকা টোল আদায়
ঈদযাত্রার শুরুর দিকে যমুনা সেতুতে স্বস্তি হলেও শেষের দিকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। ঈদ যাত্রায় যমুনা সেতু দিয়ে ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯শ’ টাকা। গত ২৪ মে থেকে ২৭ মে রাত রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এ সব যানবাহন পারাপার হয়।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৭ কিলোমিটার এলাকায় যানজট, বৃষ্টিতে ভোগান্তি
অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল (মঙ্গলবার, ২৬ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার ঘারিন্দা বাইপাস পর্যন্ত থেমে যানজটের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জে উত্তরবঙ্গমুখী মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করতে কর্মস্থল থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।