প্রধানমন্ত্রী বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে।’
সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সমাজের জন্য ভূমিকা রাখার আহ্বান জানান।





