
মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ-যশোর মহাসড়ক: মেয়াদ ফুরালেও কাজ হয়েছে মাত্র ১০ শতাংশ
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণের কাজ চলছে ধীর গতিতে। বাড়ানো হয়েছে কাজের মেয়াদ, সেটিও শেষের পথে। অথচ কাজ হয়েছে মাত্র ১০ শতাংশ। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা। জেলা প্রশাসন বলছে, প্রকল্পকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে। আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, জমি বুঝে পেলেও স্থাপনা অপসারণ না হওয়ায় পুরোদমে শুরু হচ্ছে না কাজ।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় জাহিদ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে নিউ প্রবাসী হাইওয়ে রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভোলার যোগাযোগে নতুন রুট; ঘুচবে কি দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ?
দ্বীপজেলা ভোলার মানুষের বরিশাল যেতে নদী পার হতে ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। বছরের পর বছর ধরে চলছে ভোলা-বরিশাল সেতুর দাবি। দীর্ঘ অপেক্ষার পর এবার ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন রুটে মহাসড়ক নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে। এই ঘোষণায় আশার আলো দেখছেন দ্বীপবাসী। তবে প্রশ্ন—এই সড়ক কি ঘোচাবে ভোলাবাসীর দীর্ঘদিনের যোগাযোগের দুঃখ? না কি প্রয়োজন সরাসরি ভোলা-বরিশাল সেতু?

সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণ ও গুলির অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মহাসড়কেই ট্রাকের পার্কিং-মেরামত; ঠাকুরগাঁওয়ে বাড়ছে যানজট-দুর্ঘটনা
ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কেই রাখা হচ্ছে ট্রাক, করা হয় মেরামতও। এতে যানজটসহ চরম দুর্ভোগ ও দুর্ঘটনার শিকার হচ্ছেন জনসাধারণ। এদিকে সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে লেগুনার ধাক্কা, নিহত ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি যাত্রীবাহী লেগুনা সজোরে ধাক্কা দিলে মো. শাহাদাত হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নরসিংদীতে সপ্তাহব্যাপী পুলিশের অভিযান; অস্ত্র-মাদক ও চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২৩৭
নরসিংদী জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই সমন্বিত অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

যশোরে স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি
যশোরে প্রায় ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৯২.৪৫ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবির দাবি, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশে নেয়া হচ্ছিলো।

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় আবু রায়হান (৩০) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন।

চকরিয়ায় বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪, আহত ৫
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী লেগুনা ও লাল সবুজ পরিবহনের চেয়ার কোচের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।