মহাসড়ক ব্যবহারকারীরা জানান, গত কয়েক দিন যাবত মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) থেকে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। ফলে মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে। এদিকে মহাসড়কে ডাকাতির শঙ্কাও রয়েছে।
সরেজমিন দেখা যায়, এলেঙ্গা বাসস্ট্যান্ডে যানবাহনের ধীর গতি। মহাসড়কের অন্য অংশে ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে যানবাহন চললেও এলেঙ্গাতে চলছে সর্বোচ্চ ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে। এতে ভ্যাপসা গরমে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
আরও পড়ুন:
পাবনাগামী বাস চালক কাজল সরকার বলেন, ‘চন্দ্র থেকে এলেঙ্গা পর্যন্ত সার্ভিস লেনসহ ছয় লেন। আবার ময়মনসিংহ সড়কের যানবাহনগুলো যখন যমুনা সেতু সংযোগ সড়কে উঠে, তখন ধীর গতি থেকে যানজটের সৃষ্টি হয়। এতে আমাদের ১৫ থেকে ২০ ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়। পুলিশের নজরদারি আরও বাড়ানো উচিত।’
অপর চালক ইয়াসিন মিয়া বলেন, ‘এলেঙ্গা বাসস্ট্যান্ডে সড়ক প্রস্তুত করে ফ্লাইওভারের কাজ করা হচ্ছে। স্বাভাবিক সময়েই এলেঙ্গা বাসস্ট্যান্ডে ধীর গতি থাকে। আর ঈদযাত্রা তা বেড়ে যায় কয়েক গুণ। যে কারণে ফ্লাইওভারের কারণে যানজটে ভোগান্তি পোহাতে হতে পারে।’
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শরিফ বলেন, ‘মহাসড়কে নির্বিঘ্ন ঈদযাত্রা ও ডাকাতিরোধে তারা রাতদিন কাজ করে যাচ্ছেন।’





