ইউরোপিয়ান লিগগুলোতে আজ যেসব ম্যাচ রয়েছে

ইউরোপিয়ান লিগগুলোর লোগো
ইউরোপিয়ান লিগগুলোর লোগো | ছবি: এখন টিভি
0

ইউরোপিয়ান প্রথম সারির লিগগুলোতে আজ (শুক্রবার, ১৩ মার্চ) রয়েছে বেশ কিছু ম্যাচ। নিজ নিজ লিগে খেলতে নামবে ভিয়ারিয়াল, পার্মা, মনশেনগ্লাডবাখ ও মার্শেইয়ের মতো দলগুলো।

লা লিগায় রেলিগেশন জোনের কাছাকাছি থাকা আলাভেসের মুখোমুখি হবে টেবিলের চারে থাকা ভিয়ারিয়াল। দারুণ মৌসুম কাটাতে থাকা ভিয়ারিয়াল আজ জিতলে অ্যাতলেতিকো মাদ্রিদকে পেছনে ফেলে টেবিলের তিনে চলে আসবে।

আরও পড়ুন:

সিরি আয় রয়েছে মিড টেবিলের দুই দল পার্মা আর তোরিনোর লড়াই। বুন্দেসলিগাতে টেবিলের ১২ নম্বরে থাকা বরুশিয়া মনশেনগ্লাডবাখের প্রতিপক্ষ ১৬ নম্বর দল সেইন্ট পাউলি।

চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়ার দৌড়ে টিকে থাকতে লিগ ওয়ানে এফসি অক্সেরেকে আতিথ্য দেবে তিনে থাকা মার্শেই। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে রেক্সামের প্রতিপক্ষ সোয়ানসি সিটি।

এসএস