Recent event

পাবনায় মসজিদ থেকে বের করে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

জামায়াত নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে
জামায়াত নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে | ছবি: এখন টিভি
0

পাবনা-৫ সংসদীয় আসনের পাবনার হেমায়েতপুরের চর শিবরামপুরে মুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহতাবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (শনিবার, ৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের চর শিবরামপুরে এ ঘটনা ঘটে।

আহত রমজান আলী হেমায়েতপুর ইউনিয়নরের ৯নং ওয়ার্ডের সভাপতি এবং চর শিবরামপুর ভোট কেন্দ্রের পরিচালক।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে রমজান আলীকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হুমকি ধামকি দিয়ে আসছেন। স্থানীয় বিএনপির নেতা রায়হানের নেতৃত্বে রাতে স্থানীয় একটি মসজিদ থেকে তাকে বের করা হয়।

আরও পড়ুন:

এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবে। এ মুহূর্তে আমরা ঘটনাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।’

এফএস