
পাবনায় হাটের ইজারা নিয়ে গুলাগুলি; ইজারাদারসহ নিহত ২
পাবনার পুস্পপাড়া হাটের ইজারা নিয়ে গুলাগুলিতে হাটের ইউনিয়ন বিএনপি নেতা ও ইজারাদারসহ দুইজন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সন্ধ্যায় পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুস্পপাড়া হাট এলাকায় এই ঘটনা ঘটে।

ঈশ্বরদীতে থামছে না অবৈধ বালু উত্তোলন; স্কুল ঘেঁষে চলছে বালুর কারবার
পাবনার ঈশ্বরদীতে বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন। অভিযোগ রয়েছে, কোনো প্রকার ইজারা না নিয়ে স্কুল ঘেঁষে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। সম্প্রতি বালুমহাল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও আগ্নেয়াস্ত্রের মহড়া নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মনে।

দুদকের অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের দায়ের করা অর্থ আত্মসাৎ এর একটি মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের আরও এক চালান
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সকাল ৭টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।

পাবনায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি; খোয়ালো ল্যাপটপ-টাকাসহ গুরুত্বপূর্ণ নথি
পাবনার জালালপুরের মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ২৫ অক্টোবর) রাতে এই চুরির ঘটনা ঘটেছে।

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৬ অক্টোবর) সকালে দিকে ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া একটি খামারে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

অবশেষে ঢাকার সঙ্গে রেল পথে যুক্ত হচ্ছে পাবনা
পাবনাবাসীর দীর্ঘ কয়েক যুগের দাবি আর প্রত্যাশা এবার আলোর মুখ দেখতে চলেছে। নানা আশ্বাস, প্রতিশ্রুতির অবসান ঘটিয়ে কিছুদিনের মধ্যে রাজধানী ঢাকার সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগ চালু হতে চলেছে। ট্রেন চালুর খবরে উচ্ছ্বসিত পাবনাবাসী।

ফেব্রুয়ারির মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় দেয়া সাপেক্ষে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পাবনায় বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয়দের সহায়তায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্র-শস্ত্রসহ গ্রেপ্তার ৪
পাবনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দু’টি অভিযানে ৪টি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার ও ১২ গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে পৌর শহরের সিংগা বাইপাস ঢাকা-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পাবনায় ডিবি’র অভিযানে দুটি ওয়ান শ্যুটার গান ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ১
পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি ওয়ান শ্যুটার গান ও ধারালো অস্ত্রসহ একজন গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।