আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নে তারাশাইল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
আরও পড়ুন:
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আবার দুর্নীতি, নৈরাজ্য, চাইলে তাহলে সেখানে ভোট দিতে হবে। আর যদি একটি নিরাপদ, উন্নত বাংলাদেশ চাই তাহলে দুর্নীতি নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দিবেন।’
নির্বাচনি জনসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ, শ্রমিক কল্যানফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইনসহ চৌদ্দগ্রাম উপজেলার ১৩ ইউনিয়নের সাবেক ১৩ চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।





