বিএনপির প্রত্যেকটা ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী | ছবি: এখন টিভি
1

বিএনপির প্রত্যেকটা ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে আশ্বস্ত করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

আজ (সোমবার, ১৬ মার্চ) সকালে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়নপুর খাল খননের উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আশ্বাস দেন তিনি।

এসময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আর মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

আয়োজকরা জানান, মাগুরা সদর, মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকার ১৫ কিলোমিটার খাল খনন করা হবে। এতে জলাবদ্ধতা দূর, কৃষকের সেচ সুবিধা ও মৎস্যজীবীদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি পানির নাব্যতা বৃদ্ধি পাবে।

আওয়ামী লীগের সময়ে খাল খননের নামে অর্থ লুটপাট করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপির খাল খননে কোনো অনিয়ম হবে না। এ খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপির দেয়া প্রুতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে।’

এসএইচ