Recent event

পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার
হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার | ছবি: এখন টিভি
0

পাবনায় একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৮ অক্টোবর) সকালে শহরের হামিদ রোডের হোটেল রয়েল প্যালেস থেকে তার মরদেহ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত স্বাধীন সরকার (৪০) সিরাজগঞ্জ সদর কাজীপুর গজাইল গ্রামের গাজী শাজাহানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে হোটেলে থাকার জন্য রুম নেয় স্বাধীন। সকালে হোটেল বয় ডাকাডাকি করলে তার কোন সারা শব্দ না পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখেন।

স্বাধীনের ভাইরা ভাই শুভ্র বলেন, সে আমার বাসায় ছিল। হঠাৎ করে দুপুরে সে বের হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে না আসায় কল করা হলে মোবাইল বন্ধ দেখায়।’ তার পারিবারিক ঝামেলার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানা মর্গে রাখা হয়েছে।’

এএইচ