আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) হালকা বৃষ্টি হয়েছে হাওড়াসহ কলকাতার বেশ কয়েকটি স্থানে।
আবহাওয়া দপ্তর জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করবে। এ কারণে শুক্রবার পর্যন্ত মাছ ধরার নৌকাগুলোকে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আর দার্জিলিং, জলপাইগুড়িসহ উত্তরের জেলাগুলোতে আপাতত বৃষ্টিপাত কমলেও বুধবার থেকে তা আবার বাড়তে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
এদিকে, মালদা জেলার মানিকচক ও রতুয়া এলাকার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যান রাজ্য সরকারের কয়েকজন মন্ত্রী। এসময় দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তারা।





