
মিয়ানমারে রুশ বন্দর, বঙ্গোপসাগরে নতুন ভূরাজনৈতিক সমীকরণ
মিয়ানমারের দক্ষিণ উপকূলে নির্মানাধীন রুশ সমুদ্রবন্দর দাওয়েই মেগাপ্রকল্পের কারণে জটিল হচ্ছে বঙ্গোপসাগরের ভূরাজনীতি। এ বন্দর রাশিয়াকে আন্দামান সাগর হয়ে ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালিতে সহজে প্রবেশের সুবিধা দেবে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাড়াবে রাশিয়ার প্রভাব। যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমাদেশের শঙ্কা, বন্দরটি প্রশান্ত ও ভারত মহাসাগরে রুশ সাবমেরিন- যুদ্ধজাহাজের ট্রানজিট হিসেবে কাজ করবে। যা এ অঞ্চলে মার্কিন নিরাপত্তা কৌশলের ওপর সরাসরি হুমকি।

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতৰ্কবার্তা দেয়া হয়।

১৪ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: উদ্ধার ৯, নিখোঁজ ৫
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ১৪ জন জেলেসহ ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ৯ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।

ওডিশা উপকূলে জাহাজডুবিতে সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন নিখোঁজ
ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন। গত শনিবার (২২ আগস্ট) জাহাজডুবির পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী উদ্ধার অভিযান চালালেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন একটি ভালো খবরের আশায়।

বঙ্গোপসাগরে আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি
মায়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আনা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন এফডিএমএন সদস্য।

নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা; চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জালে ধরা পড়লো ‘লাল কোট ফিশ’
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ‘লাল কোট’ প্রজাতির একটি বিরল সামুদ্রিক মাছ। মাছটির আকর্ষণীয় উজ্জ্বল লাল রঙ ও ভিন্নধর্মী গঠনের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। জেলে সূত্রে জানা গেছে, গত রোববার (২ আগস্ট) গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এফবি জারিফ-৪ ট্রলারে আসাদ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ধরা পড়লো ৫৪ কেজির বিশাল ‘তবল’ বা ‘ট্রেভ্যালি মাছ’
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের তবল মাছ বা ট্রেভ্যালি মাছ।

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

আগামী ৩ দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর
আগামী ৩ দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে উত্তরাঞ্চলের রাজশাহী রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কুতুবদিয়ায় সাগরে ট্রলারডুবিতে নিহত চার জেলে, নিখোঁজ ১
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির মর্মান্তিক ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও একজন জেলে নিখোঁজ রয়েছেন। তবে দুর্ঘটনার পর স্থানীয় জেলেদের তাৎক্ষণিক উদ্ধার অভিযানে ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত কুষ্টিয়ার জনজীবন
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি ও দিনভর মেঘাচ্ছন্ন রয়েছে কুষ্টিয়ার আকাশ। সেই সঙ্গে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও চলছে। এতে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়।