
ভারী বৃষ্টিতে দ্বিতীয় দিনের মতো জম্মু-শ্রীনগর মহাসড়ক, উত্তর-পূর্বাঞ্চল নিহত বেড়ে ৪১
ভারতের উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং হিমালয় থেকে কঙ্কন উপকূলীয় অঞ্চলে বর্ষার তীব্রতা বেড়েই চলছে। একটানা প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত আসামে একদিনেই মারা গেছেন অন্তত ১০ জন। এ নিয়ে গেল কয়েকদিনে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। অন্যদিকে, অব্যাহত ভারী বৃষ্টিতে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর মহাসড়ক। কাশ্মীরে টানা পাঁচ দিনের বৃষ্টিতে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারত ভারী বর্ষণ ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জন
বর্ষার তাণ্ডবে বিপর্যস্ত ভারত। বিরামহীন ভারী বর্ষণ, উত্তাল বন্যা, ভূমিধসে বিভিন্ন রাজ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪৯ জনে। শুধু জম্মু-কাশ্মীরে ২৩ জন, আসামে ১০, নাগাল্যান্ডে নয়, সিকিমে সুড়ঙ্গে সাতজনের প্রাণ গেছে। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পর রেড অ্যালার্ট জারি হয়েছে উত্তর প্রদেশ আর গুজরাটেও। বিপদসীমা পেরিয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। তীব্র জলাবদ্ধতার কবলে কলকাতা বিমানবন্দর।

ভারতে ভারী বৃষ্টির প্রভাবে আকস্মিক বন্যা-ভূমিধস, বাড়ছে উদ্বেগ
ভারতে ভারী বৃষ্টির ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা, ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগ, ঘটছে প্রাণহানি। যদিও অন্যান্য সময়ের তুলনায় গোটা ভারতে এখনো ঘাটতি ১৫ শতাংশ বৃষ্টিপাতের। আবহাওয়াবিদদের মতে, ‘এল নিনো’র প্রভাবে মৌসুমি বায়ুর সঞ্চালন দুর্বল হচ্ছে এবং সব জায়গায় সমপরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না।

মৌলভীবাজারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা; পানিবন্দি প্রায় ৪০ হাজার মানুষ
টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে জেলার চার উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মৌলভীবাজার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া উপজেলার ২৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ প্রায় ১০ হাজার পরিবারের অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

ঢাকাসহ সারা দেশে আরও কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ সারাদেশে ১২ তারিখ পর্যন্ত ভারিবৃষ্টির সম্ভাবনা রয়েছে, ১৩ তারিখ থেকে স্বাভাবিক হবে আবহাওয়া। তবে জুলাই মাস জুড়ে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ ( বৃহস্পতিবার, ৯ জুলাই) এ কথা জানায় অধিদপ্তর।

রাতের ভারী বৃষ্টিতে ময়মনসিংহে জলাবদ্ধতা-ভোগান্তি
গতকাল রাতে টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে নাকাল ময়মনসিংহবাসী। একটু ভারি বৃষ্টিতেই তলিয়েছে নগরীর প্রধান প্রধান সড়কগুলো। পানি ঢুকে তলিয়েছে বিভিন্ন আবাসিক এলাকার সড়ক ও বাসাবাড়ি। আজ (বুধবার, ৮ জুলাই) সকাল থেকে ভারী বৃষ্টি নাহলেও আকাশ মেঘলা ও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে ময়মনসিংহে।

৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

ভারী বৃষ্টিতে বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে নিহত ৭
ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে বুধবার ভারী বৃষ্টিতে একটি হাসপাতালের দেয়াল ধসে দুই শিশুসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত আরও বেশ কয়েকজন। এতে শহরজুড়ে দেখা দেয় জলাবদ্ধতা।

শনিবার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা
শনিবার দেশের উত্তরাঞ্চলে এবং তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়।

ঝড়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাছ পড়ে তিন ঘণ্টা বন্ধ ছিলো ট্রেন চলাচল
ঝড় ও ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিলো প্রায় তিন ঘণ্টা। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পরে, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পাকিস্তানে ঝড়ের তাণ্ডবে দেয়াল ধসে নিহত ১৬
পাকিস্তানের করাচিতে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের তাণ্ডবে দেয়াল ধস ও গাছ উপড়ে মারা গেছেন অন্তত ১৬ জন। ভারতের রাজধানী দিল্লিতেও আগামীকাল (শুক্রবার, ২০ মার্চ) পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মানালিতে তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন
ভারী বৃষ্টি, তীব্র শীত আর তুষারপাতে অচল হয়ে পড়েছে ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মানালি। উত্তরের হিমাচল প্রদেশের অন্তর্ভুক্ত শহরটিতে আটকা পড়েছে অনেক পর্যটক। অতিথিদের জায়গা দিতে গিয়ে শতভাগ পূর্ণ হয়ে আছে সবগুলো হোটেল। পাশাপাশি দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকটও।