এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অনিবন্ধিত মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এমদাদুল হক (২৭) ও মো. জিহাদ (২৪)।
আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি হাবিবুর রহমান।
এসময় পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তাররা নারায়ণগঞ্জ সদর থানাসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত একটি অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে, যেটির কোনো রেজিস্ট্রেশন ছিলো না।
আরও পড়ুন:
এছাড়া গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসনিম আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইন।
উল্লেখ্য, গ্রেপ্তার এমদাদুল হকের বিরুদ্ধে ২০২৬ সালের ২৭ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দু’টি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। অপরদিকে মো. জিহাদের বিরুদ্ধে ২০২১ সালের ৯ মে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে।




