
চবিতে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন স্থাপন, উদ্বোধন কাল
১১টি স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে দেশের সমুদ্র সীমার নিজস্ব তথ্যভাণ্ডার তৈরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন। এর মাধ্যমে খুলছে সমুদ্র পর্যবেক্ষণ ও গবেষণার নতুন দিগন্ত। চীনের কারিগরি সহায়তায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ডাটা সেন্টারের উদ্বোধন হচ্ছে মঙ্গলবার। সমুদ্র সম্পদ, জলবায়ু পরিবর্তন আর দুর্যোগের তথ্য পেতে এতোদিন বাংলাদেশ নির্ভর করতো অন্য দেশের স্যাটেলোইটের ওপর। যাতে সময় লাগতো ২০ ঘণ্টারও বেশি। এখন সে তথ্য মিলবে মাত্র ২০ মিনিটে।

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: মালয়েশিয়ায় পাচারকালে উদ্ধার ৫০, আটক ৯
টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ যুক্ত হলো নৌবহরে
বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডাব্লিউ) কর্তৃক নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ যুক্ত নৌবহরে। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।

চার কিলোমিটার সাঁতার: অস্ট্রেলিয়ায় ছোট্ট বীরের আত্মত্যাগ
কথিত আছে, মায়ের ডাকে সাড়া দিতে দামোদার নদী পার হয়েছিলেন বিদ্যাসাগর। তীর থেকে ১৪ কিলোমিটার দূরে মা আর ছোট দুই ভাইবোনকে উদ্ধারে, চার ঘণ্টা উত্তাল সমুদ্র সাঁতরে পার হয়ে যেন ইতিহাসের পুনরাবৃত্তি করলো ১৩ বছরের ছোট্ট একটি ছেলে। অস্ট্রেলিয়া উপকূলে নজিরবিহীন এ ঘটনায় প্রশংসায় ভাসছে অতিমানবীয় আখ্যা পাওয়া কিশোর।

‘সমুদ্র সম্পদ-উপকূলীয় উন্নয়নে পরবর্তী সরকারের জন্য রোডম্যাপ প্রস্তুত করছে অন্তর্বর্তী সরকার’
সমুদ্র সম্পদ ও উপকূলীয় উন্নয়নে আগামী নির্বাচিত সরকার যাতে কাজ করতে পারে, সেজন্য অন্তর্বর্তী সরকার সুসংগঠিত রোডম্যাপ প্রস্তুত করছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

চট্টগ্রামে নৌবাহিনীর ব্যবস্থাপনায় ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে নৌবাহিনীর ব্যবস্থাপনায় ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং সামুদ্রিক কর্মকাণ্ডকে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আজ (রোববার, ২৮ ডিসেম্বর) বানৌজা ঈসা খানে এ সভা অনুষ্ঠিত হয়।

বরগুনায় নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ
নিষেধাজ্ঞা শেষে বরগুনার বিষখালি নদীতে ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। তবে জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না তাদের জালে। যে ইলিশ ধরা পড়ছে তার সাইজ একেবারেই ছোট, এক কেজির উপরে ইলিশ একেবারেই ধরা পড়ছে না তাদের জালে।

মাদক পাচারের অভিযোগে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সেনা অভিযান
সমুদ্রপথে মাদক পাচারের অভিযোগে ক্যারিবিয়ান অঞ্চলে তৃতীয় জাহাজে অভিযান চালালো মার্কিন সেনাবাহিনী। এতে নিহত হয়েছে জাহাজে থাকা কমপক্ষে তিনজন।

রহস্যময় ‘হৃৎস্পন্দন’; প্রতি ২৬ সেকেন্ডে একবার স্পন্দিত হচ্ছে পৃথিবী
শান্তভাবে ও ছন্দের দোলায় স্পন্দিত হচ্ছে পৃথিবী। আমাদের পায়ের নিচেই কোথাও হচ্ছে এ স্পন্দন। এমনটাই মনে করেন বিজ্ঞানীরা। এ মৃদু কম্পন মানুষের পক্ষে অনুভব করা অসম্ভব। এ রহস্যময় ‘হৃৎস্পন্দনের’ অস্তিত্ব টের পায় বিভিন্ন মহাদেশজুড়ে রাখা সিসমোমিটার। কেন হচ্ছে এ স্পন্দন?

সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

মানব লোভে প্রকৃতি হারাচ্ছে সৌন্দর্য; পাহাড়, সাগর ও বন সংকটের মুখে
বাংলাদেশের প্রকৃতি একসময় ছিল পাহাড়ের সবুজ, সাগরের নীল আর বনের গভীরতায় ভরপুর সৌন্দর্যের প্রতীক। কিন্তু মানুষের লোভ আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য দ্রুত নিঃশেষ হচ্ছে। ভোলাগঞ্জের সাদাপাথর পরিণত হয়েছে মরুভূমিতে, দূষণে হাঁপাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, আর শালবনে দাউ দাউ করে জ্বলছে আগুন। হুমকির মুখে শুধু প্রকৃতি নয়—পর্যটনের ভবিষ্যতও।

বঙ্গোপসাগরে মাসব্যাপী জরিপ চালাবে নরওয়েজিয়ান গবেষণা জাহাজ
আগামী ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সমুদ্র এলাকায় জরিপ চালাবে নরওয়েজিয়ান গবেষণা জাহাজ আর. ভি. ড. ফ্রিজফ ন্যানসেন, যেখানে বাংলাদেশের বিভিন্ন সংস্থার ১৩ গবেষকসহ বিশ্বের ২৬ জন গবেষক অংশ নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান তিনি।