তৃতীয়বারের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ছবি
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ছবি | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলার জেরে আবারও ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চলতি সপ্তাহে এটি তৃতীয় মার্কিন হামলা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় গতকাল (শনিবার, ১১ জুলাই) দিবাগত রাতে বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বন্দর-ই দেইর এবং আসালুয়েহতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পাশাপাশি হামলার প্রতিক্রিয়ায় ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।

এদিকে, প্রতিটি মার্কিন হামলার উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। আর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করছে, হরমুজে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এই হামলাগুলো চালানো হচ্ছে।

ইএ