ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নাহিদ ইসলামের শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার; ইনসেটে নাহিদ ইসলাম
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার; ইনসেটে নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

আজ (রোববার, ১২ জুলাই) সকালে নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ শোকবার্তা জানান।

নাহিদ ইসলাম পোস্টে লেখেন, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই গভীর সমবেদনা।’

আরও পড়ুন:

তিনি লেখেন, ‘ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা গুটিকয়েক আইনজীবীর অন্যতম ছিলেন তিনি।’

দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে সংসদ পরিচালনায় তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতা সর্বমহলে প্রশংসিত ছিলো।’

তিনি আরও লেখেন, ‘২০০২ সালে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। একজন খ্যাতিমান আইনজীবী হিসেবে সংবিধান ও বিচারব্যবস্থার বিকাশে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। দেশের রাজনীতি, সংসদীয় চর্চা এবং আইন অঙ্গনে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’

এসএইচ