মার্কিন হামলার পর তেহরান-মাশহাদ ট্রেন চলাচল স্থগিত

ইরানের ট্রেন
ইরানের ট্রেন | ছবি: সংগৃহীত
0

মার্কিন হামলায় তেহরান-মাশহাদ রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পথে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরানি কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান রেলওয়ে ঘোষণা করেছে, ঘটনাস্থলে কারিগরি ও অপারেশনাল দল পাঠানো হয়েছে এবং সেখানে মেরামতের কাজ চলছে। ‘সম্ভাব্য দ্রুততম সময়ে’ এই রুট আবারও চালু করাই তাদের লক্ষ্য বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আটকা পড়া যাত্রীদের সড়কপথে মাশহাদে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, আজ ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে দাফন করা হবে।

এএম