আজ (শুক্রবার, ৩ জুলাই) দুপুরে দিকে বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শহরের আরএম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নাঈম বাসা থেকে শহরের অদূরে কালিকো কটন মিল এলাকায় মোটর সাইকেলের হাটে মোটর সাইকেল বিক্রি করতে যাচ্ছিলো। পাবনা-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে পৌঁছালে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




