
বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ (শনিবার, ৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের জানাজা জামালপুরে সম্পন্ন
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা সম্পন্ন হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) সকাল ১০টায় জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের দুর্ঘটনায় নিহত সাতজনই জামালপুরের, এলাকায় শোকের মাতম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনেরই বাড়ি জামালপুরে। সদরের রানাগাছা ইউনিয়নে পাঁচজন এবং শরীফপুর ইউনিয়নের দু’জনের। তাদের মৃত্যুতে মাতম চলছে পুরো জেলায়। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান স্বজনরা।

চাঁপাইনবাবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে ৫ বছরের শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে জগন্নাথ কর্মকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত
কুষ্টিয়ার খোকসায় ড্রাম ট্রাকচাপায় মুন্না (১৯) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক করিমন চালক নিহত হয়েছেন। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাবুল আহমেদ নিহত
কাতার লুসাইল এরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কাতার প্রবাসী বাবুল আহমেদ। কাতারের স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঠাকুরগাঁওয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
ঠাকুরগাঁওয়ের ভূল্লী মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন।

মৌলভীবাজারে দুই সিএনজির সংঘর্ষে একজন নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।