যুক্তরাষ্ট্রে আশ্রয় নীতিতে ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে আদালত

Jobaiar Rahman
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রক্রিয়াকরণ মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২৫ ‍জুন) রক্ষণশীল বিচারপতিদের সমর্থনে এ রায় দেয় আদালত।

৬-৩ ভোটের এ রায়ের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের বহুল আলোচিত ‘টার্ন-ব্যাক’ নীতি পুনরায় চালুর পথ সুগম হলো। আর এর মধ্য দিয়ে মার্কিন-মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের আটকে দেয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনকে সবুজ সংকেত দিয়েছে সর্বোচ্চ আদালত।

পাশাপাশি অভিবাসীদের যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার আগেই সীমান্ত থেকে ফিরিয়ে দেয়ার আইনি বৈধতা পেলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ।

ফেডারেল আইন অনুযায়ী মার্কিন ভূখণ্ডে পা রাখলে নিপীড়নের হাত থেকে বাঁচতে আশ্রয়ের আবেদন করার আইনি অধিকার পেতেন এই অভিবাসীরা।

জেআর