সাদামাটা বিশ্বকাপ ফাইনাল, নাকি গোলবন্যায় ভাঙবে অতীত রেকর্ড?

ফাইল ছবি
ফাইল ছবি | ছবি: সংগৃহীত
0

ফাইনালে গোল করা ঠিক কতটা কঠিন বা সহজ—এমন ভাবনা আসতেই পারে ফুটবল ভক্তদের মনে। পরিসংখ্যান বলছে, সবশেষ ১৫ বিশ্বকাপ ফাইনালে প্রত্যাশার চেয়ে অন্তত ১০ গোল কম হয়েছে। বিপরীতে বেড়েছে গড় গোলের সংখ্যা। স্পেন এবং আর্জেন্টিনা কি আরও একবার বিশ্বকাপে হাইস্কোরিং ফাইনাল উপহার দিতে পারে?

২০২২ সালের সবশেষ বিশ্বকাপ ফাইনালে দেখা মিলেছিলো ৬ গোলের। এর আগের আসরেও ছিলো ৬ গোলের ফাইনাল। তবে ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত কোনো বিশ্বকাপ ফাইনালেই দেখা যায়নি ২ গোলের বেশি। বিশ্বকাপের ফাইনালে গোল করার রহস্য তবে কোথায়? স্পেন-আর্জেন্টিনা কি পারবে আরেকটা হাইস্কোরিং ফাইনাল উপহার দিতে?

১৯৬৬ সাল থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণে দেখা যায়, ফাইনালে গোল করার সবচেয়ে সহজ উপায় হলো ‘সেট পিস’। কর্নার বা ফ্রিকের মতো সেট পিস থেকে এসেছে ১৩ গোল।

সবশেষ ১৫ ফাইনালের ৪৮ গোলের মাঝে কেবল ৫টি গোল হয়েছে ডি-বক্সের বাইরে থেকে নেয়া দূরপাল্লার শটে। যার মাঝে ২০১৮ সালে ফ্রান্সের গোলই ছিলো ২টি। বাকি ৩ গোল এসেছিলো ১৯৭০ এবং ১৯৮২ বিশ্বকাপে।

আর ৮ গোল এসেছে পেনাল্টি থেকে। যার মাঝে ৪টিই ফ্রান্সের। ২০০৬, ২০১৮ এবং ২০২২ সালে গোলগুলো করেছিলো তারা।

আরও পড়ুন:

১৯৫০ সালের রাউন্ড রবিন লিগের ম্যাচ বাদ দিলে এখন পর্যন্ত বিশ্বকাপের ২১ ফাইনালে গোল হয়েছে ৮০টি। তবে প্রথম ৬ বিশ্বকাপের ফাইনালেই ৫ দশমিক ২ গড়ে দেখা গেছে ৩১ গোল। পরের ১৫ ফাইনালে গড় নেমেছে ৩ দশমিক ৩-এ। মোট গোল ছিলো ৪৯টি।

যদিও এই ১৫ বিশ্বকাপে ফাইনাল ব্যতীত বাকি ম্যাচে গড় গোল ছিলো ২ দশমিক ৬। যার অর্থ, স্বাভাবিক ম্যাচের চেয়ে ফাইনালেই গোল হওয়ার সম্ভাবনা বেশি।

অবশ্য, বিগত ১৫ ফাইনালের এক্সপেক্টেড গোলের তথ্য বলছে ভিন্ন কথা। এই ফাইনালগুলোতে এক্সপেক্টেড গোল ছিলো ৫৭ দশমিক ৬। বিপরীতে গোল হয়েছে ৪৮টি। প্রত্যাশার চেয়ে প্রায় ১০ গোল কম দেখা গেছে এসব ম্যাচে।

তাই স্পেন-আর্জেন্টিনা ম্যাচেও কোনো কারণে গোল মিসের মহড়া দেখা গেলে বা হাইস্কোরিং ম্যাচ না হলে অবাক হওয়ার কিছু থাকছে না।

এসএইচ