দক্ষিণ আমেরিকা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে, আহত ছাড়িয়েছে তিন হাজার। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে ৫০ হাজারেরও বেশি মানুষ। দিনরাত চলছে উদ্ধার অভিযান। উদ্ধার ও মানবিক সহায়তায় অংশ নিয়েছে বহু দেশ।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৮৯

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ও অন্যভাবে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৮০ জনে। দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

যুক্তরাষ্ট্রে আশ্রয় নীতিতে ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে আদালত

যুক্তরাষ্ট্রে আশ্রয় নীতিতে ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে আদালত

যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রক্রিয়াকরণ মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২৫ ‍জুন) রক্ষণশীল বিচারপতিদের সমর্থনে এ রায় দেয় আদালত।

ভেনেজুয়েলায় শত বছরের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্প, কী কারণে এই ভয়ংকর বিপর্যয়?

ভেনেজুয়েলায় শত বছরের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্প, কী কারণে এই ভয়ংকর বিপর্যয়?

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হেনেছে ইতিহাসের অন্যতম ভয়াবহ ও শক্তিশালী জোড়া ভূমিকম্প। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠেছে পুরো দেশ, যার তীব্রতা প্রতিবেশী ব্রাজিল ও কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ধসে পড়েছে রাজধানী কারাকাসের বহু বহুতল ভবন, বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর এবং পরিস্থিতি মোকাবিলায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

যুক্তরাষ্ট্রে বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রে বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-ফিফটি-টু বোমারু বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন ৮ ক্রু।

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে ধ্বংস দুই মার্কিন যুদ্ধবিমান

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে ধ্বংস দুই মার্কিন যুদ্ধবিমান

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে ধ্বংস হলো দুটি মার্কিন যুদ্ধবিমান। ধ্বংস হওয়া ই-এ-এইটটিন-জি মডেলের যুদ্ধবিমান দুটি মার্কিন নৌবাহিনীর। যার মূল্য প্রায় ৭ কোটি ডলার। আইডাহোতে মাউন্টেন হোম এয়ার ফোর্সের বেজে এয়ার শো চলাকালে এ ঘটনা ঘটে। তবে বিমান থেকে নিরাপদে বের হয়ে এসেছে ৪ পাইলট।

ব্রাজিলের সাও পাওলোতে গ্যাস বিস্ফোরণ, নিহত ১

ব্রাজিলের সাও পাওলোতে গ্যাস বিস্ফোরণ, নিহত ১

ব্রাজিলের সাও পাওলোতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট আগুনে অন্তত ১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৩ জন। গতকাল (সোমবার, ১১ মে) ভোরে সাও পাওলোর পশ্চিম জোনের জাগুয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

ভেনেজুয়েলায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

ভেনেজুয়েলায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ করেছে দেশটির সরকারি কর্মচারী, শ্রমিক ও শিক্ষার্থীরা। গতকাল (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবন মিরাফ্লোরেসের দিকে যাওয়ার চেষ্টা করে।

কলম্বিয়ায় ১২৫ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, জীবিত উদ্ধার ৭১

কলম্বিয়ায় ১২৫ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, জীবিত উদ্ধার ৭১

কলম্বিয়ায় ১২৫ জন সেনা নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ৭১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণা ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে আজ ভোট

প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণা ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে আজ ভোট

মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। আজ (বুধবার, ৪ মার্চ) ভোটগ্রহণ শেষে প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণের আওতায় আসতে পারে।

বলিভিয়ায় কার্গো বিমান বিধ্বস্তে নিহত ১৫, আহত ৩০

বলিভিয়ায় কার্গো বিমান বিধ্বস্তে নিহত ১৫, আহত ৩০

বলিভিয়ায় ব্যাংক নোট বহনকারী সামরিক কার্গো বিমান বিধ্বস্তে অন্তত ১৫ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও ৩০ জন। এ ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে এল আল্টো শহরের রাস্তায় থাকা একাধিক গাড়ি। এমন পরিস্থিতির মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে থাকা নতুন মুদ্রার বান্ডেল কুড়িয়ে নেয়ার হিড়িক পড়ে জনতার। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। কুড়িয়ে নেয়া অর্থগুলো ব্যবহারের চেষ্টা করলে অপরাধী হিসেবে গণ্য করার ঘোষণা সরকারের।

নিষেধাজ্ঞার চাপে ভঙ্গুর ইরানের অর্থনীতি; বছর ব্যবধানে পণ্যের দাম বেড়েছে ৬০ শতাংশ

নিষেধাজ্ঞার চাপে ভঙ্গুর ইরানের অর্থনীতি; বছর ব্যবধানে পণ্যের দাম বেড়েছে ৬০ শতাংশ

কঠোরভাবে সরকারবিরোধী বিক্ষোভ দমন করলেও ইরানের ভঙ্গুর অর্থনীতি কোনোভাবেই পুনরুজ্জীবিত করতে পারছে না খামেনি প্রশাসন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার জেরে গত একবছরে ইরানে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে গড়ে ৬০ শতাংশ পর্যন্ত। পরমাণু চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে বের হতে না পারলে অর্থনৈতিক এ সংকটের সহজ সমাধান দেখছেন দেখছেন না বিশ্লেষকরা।