একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলার বাকি ১১ আসামিকে বেকুসুর খালাস দিয়েছেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছেন— সখীপুরের কচুয়া দক্ষিণপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে আবুল কাশেম এবং হায়দার আলীর ছেলে মো. রওশন আলী ও মো. মোস্তাক।
আরও পড়ুন:
স্পেশাল দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহজাহান কবীর জানান, ২০০৯ সালের ৯ জুলাই বাদী ওহাব সিকদারের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা হামলা ও মারধর করে। এ ঘটনায় ওহাববের চাচাতো ভাই দুলাল গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই দুলাল ঢাকায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে ওই বছরের ৩১ আগস্ট চার্জশিট দেয় সখীপুর থানার এসআই আবুল কালাম আজাদ। মামলা চলাকালীন সময়ে তিনজন আসামি মৃত্যুবরণ করেন।
পরে মামলার সাক্ষ্যগ্রহণসহ যাবতীয় কার্যক্রম শেষে বিচারক রায় ঘোষণা করে। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আবুল কাশেম ও রওশন আদালতে হাজির ছিলেন। অপর দণ্ডিত আসামি মোস্তাক পলাতক রয়েছে।




