আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাফিজ নাইম হরকাতুল জিহাদের সদস্য।
উল্লেখ্য, ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাই বাজারে সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। ওই সময় বোমা হামলার ঘটনায় একজন নিহত ও ২৯ জন আহত হয়।
আরও পড়ুন:
মামলার তদন্ত শেষে বিভিন্ন সময়ে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গউছসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। পরে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় জামিন নেন আরিফুল হকসহ অন্যরা।
গত এপ্রিলে মামলার শুনানির সময় তারা নিজেদের নির্দোষ দাবি করেন। যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী।





