
টাঙ্গাইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলের নাগরপুরে ১০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছন আদালত। আজ (সোমবার, ১২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণে দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আদালত। এছাড়াও তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের সাজা দেয়া হয়েছে।

মানিকগঞ্জে মা-ছেলে হত্যা মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় মা ও ছেলে হত্যা মামলায় সোলায়মান হোসেন নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শিকারের পর ৫০ বক হত্যা, সিংড়ায় তিন পাখি শিকারির কারাদণ্ড
নাটোরের সিংড়ায় শিকারের পর ৫০টি বক জবাই করে হত্যার ঘটনায় তিন পাখি শিকারিকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দুই সহযোগীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
নওগাঁর নিয়ামতপুরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আজ (সোমবার, ৫ অক্টোবর) দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সুকান্ত শাহা এই রায় ঘোষণা করেন।

মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে নয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে একজনকে এক বছর এবং বাকি আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

নবীগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে দুই কিশোরের ৩ বছরের কারাদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
টাঙ্গাইলের স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন।

জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জুলাই অভ্যুত্থান দমন করতে নির্যাতন, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৌলভীবাজারে আজিজুল হত্যা মামলা: ১৩ বছর পর ২ আসামির ফাঁসি, দু’জনের যাবজ্জীবন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুল আজিজ নামের একজনকে হত্যা ও তার বাড়িতে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় দু’জন আসামিকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার আরও চার আসামিকে খালাস দেন আদালত।

ফরিদপুর শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুর শিশু পার্কের অস্থায়ী কর্মচারী হাসান শেখকে (৩৫) পূর্বশত্রুতার জের ধরে হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সাটুরিয়ায় বাড়িতে হেরোইন সেবন; যুবকের ৬ মাসের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজ বাড়িতে হেরোইন সেবনের দায়ে মো. আশিক (২৩) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় হেরোইন সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।