ক্যান্সার আক্রান্তদের সহায়তা বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব

স্বাস্থ্যের বাজেট
স্বাস্থ্যের বাজেট | ছবি: সংগৃহীত
0

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ক্যান্সারসহ ছয় দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব করেন।

তিনি বলেন, ‘ক্যান্সারসহ ছয় দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে দেয়া হবে।’

এসএস