
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব: প্রতিমন্ত্রী নুর
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন (৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ) মার্কিন ডলার। যা আগের বছরের তুলনায় ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার বেশি।

জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছে প্রায় ৬ বিলিয়ন ডলার
চলতি অর্থবছরের শুরু থেকেই সুবাতাস বইছে রেমিট্যান্সে। সেপ্টেম্বরের প্রথম দিনেই দেশে এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আর জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৯৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

কোন দেশের অর্থবছর কখন শুরু-শেষ; জেনে নিন তালিকা ও সময়সূচি
বাংলাদেশে গত কয়েক দশকের প্রচলিত অর্থবছর কাঠামোতে এক পরিবর্তন আনা হয়েছে। এতদিন ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর ধরা হলেও, সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে তা সংশোধন করে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। মূলত জুলাই-আগস্ট মাসের বর্ষাকালের কারণে অবকাঠামোগত কাজের ধীরগতি, নিম্নমান ও জনভোগান্তি রোধ করে শুষ্ক মৌসুমে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Bangladesh Changes Fiscal Year & Global Fiscal Calendars)।

বদলে গেলো অর্থবছরের সময়কাল, জানুন সুবিধা-অসুবিধা ও প্রভাব
বাংলাদেশের দীর্ঘদিনের প্রচলিত ‘জুলাই–জুন’ অর্থবছর ব্যবস্থা পরিবর্তন করে ‘এপ্রিল–মার্চ’ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরকে ৯ মাসের রূপান্তরমূলক বা ট্রানজিশনাল বছর (Transitional Fiscal Year) হিসেবে বিবেচনা করা হবে এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে আনুষ্ঠানিকভাবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর কার্যকর হবে (Bangladesh Fiscal Year Change: Advantages and Disadvantages)।

আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে সরকারের সহায়তা চায় অ্যামচেম
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের অংশীদারত্ব ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের প্রায় আড়াই লাখ ব্যক্তি মাসিক সম্মানি পাবেন: জনপ্রশাসন উপদেষ্টা
দেশে চলতি অর্থবছরে মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিদের জন্য সম্মানি ভাতা প্রদান করবে বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
চাঁদপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বসিকের প্রায় ৬৫০ কোটি টাকার বাজেট ঘোষণা
বরিশাল সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরে ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

রপ্তানি লক্ষ্যে পোশাকশিল্পেই ভরসা; বিদেশি বিনিয়োগে অর্থনৈতিক কূটনীতিতে জোর
চলতি অর্থবছরে ৬ হাজার ৩০০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্য নির্ধারণ, যার বড় অংশই আসবে পোশাক থেকে। সচিবালয় এ তথ্য জানিয়ে বাণিজ্যমন্ত্রী আশা করেন, আগের অর্থবছরে রপ্তানি লক্ষ্য পূরণে বেশ ঘাটতি থাকলেও, এবার অর্জিত হবে লক্ষ্যমাত্রা। বলেন, শিগগিরই দক্ষিণ কোরিয়া ও আমিরাতের সঙ্গে মুক্তবাণিজ্য সই করবে বাংলাদেশ। এদিকে, বিদেশি বিনিয়োগ আনতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একইসঙ্গে চীনের সঙ্গে করিডর নিয়ে স্বার্থ যাচাই করছে ঢাকা।

গত অর্থবছরে ৩১ হাজার সন্দেহজনক লেনদেন হয়েছে: বিএফআইইউ
২০২৪-২৫ অর্থবছরে ৩১ হাজার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল (মঙ্গলবার, ১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ২০২৪-২৫ অর্থবছরের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিএফআইইউ।

কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবে আখাউড়া বন্দরে কমেছে রপ্তানি আয়
ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে আখাউড়া স্থলবন্দরে গত অর্থবছরে আশানুরূপ রপ্তানি আয় বাড়েনি। আর অনিয়মিত পণ্য আমদানির কারণে রাজস্ব আয়েও পড়েছে ভাটা। ব্যবসায়ীদের দাবি, উচ্চ চাহিদা সম্পন্ন কয়েকটি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি বাণিজ্য। সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তাদের।

সাতক্ষীরার ভোমরা বন্দরে রাজস্ব ঘাটতি, অর্জন মাত্র ৫৩.৯৬ শতাংশ
২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। অর্থবছর শেষে বন্দরটির রাজস্ব আদায়ের হার দাঁড়িয়েছে লক্ষ্যমাত্রার মাত্র ৫৩ দশমিক ৯৬ শতাংশে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৯৫০ কোটি ৬৯ লাখ টাকা।