আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজির আওতায় বাংলাদেশে চলমান প্রাদুর্ভাবের সময় ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া এই দেশব্যাপী কার্যক্রমের মূল লক্ষ্য হলো ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেয়া।
আরও পড়ুন:
সম্প্রতি ঢাকার বনানীর কড়াইলে অবস্থিত টিঅ্যান্ডটি মাঠে চলমান এই টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন শার্জে দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
এছাড়াও এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড ডা. রিয়াদ মাহমুদ।





