
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। এই বিলের মাধ্যমে ‘ব্যাংক রেজল্যুশন আইন’-এর ১৮(ক) ধারাটি বাতিলের প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, এই ধারাটি সমালোচনার মুখে পড়েছিল কারণ এর ফলে রেজল্যুশন বা পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় আসা ব্যাংকের সাবেক শেয়ারহোল্ডারদের শেয়ার, সম্পদ ও দায়ের মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি হতে পারতো।

উন্নয়ন বাধাগ্রস্তকারীদের মানুষ ক্ষমা করবে না: আমীর খসরু
দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ডে জড়িতদের বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সরকারি অর্থের অপচয় মেনে নেয়া হবে না: অর্থমন্ত্রী
সরকারি অর্থের অপচয় মেনে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যেকোনো সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে করদাতার টাকার সঠিক ব্যবহার ও প্রতিদান নিশ্চিত করতে হবে। চারটি নির্দিষ্ট শর্ত পূরণ না করলে কোনো প্রকল্পই অনুমোদন দেয়া হবে না।

দেশের ইতিহাসে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী
দেশের ইতিহাসে এবার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও গবেষণাকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটে বড় বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আধুনিক, দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

বন্যা পুনর্বাসনে সরকার-বেসরকারি খাত-এনজিওর অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী
বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকার, বেসরকারি খাত ও এনজিওগুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই: অর্থমন্ত্রী
জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে তা দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ (শুক্রবার, ২১ আগস্ট) সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব : অর্থমন্ত্রী
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রপতি পদের জন্য তার চেয়ে ভালো পছন্দ আর হতে পারে না। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণার পর সংসদ ভবনের মূল ফটকে সাংবাদিকদের কাছে নিজের এমন অভিপ্রায় ব্যক্ত করেন আমীর খসরু।

‘দেশপ্রেমিক-গণতান্ত্রিক দল বিএনপির মূল কারিগর বেগম খালেদা জিয়া’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাটা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিএনপি যে একটি সত্যিকারের দেশ প্রেমিক দল, গণতান্ত্রিক দল তার মূল কারিগর বেগম খালেদা জিয়া।

আইজিএনডি বাস্তবায়নে বেসরকারি খাতের মালিকানা জরুরি: অর্থমন্ত্রী
ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ ও মালিকানা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত আইজিএনডি উদ্যোগের জাতীয় অবহিতকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
পাইলট প্রকল্প শেষে আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্বোধন করবেন। এরপর চার বছরে এক কোটি ৬০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক করেছেন সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।