
প্রথমবার রোগীর শরীরে ইতিবাচক ফল দেখালো রাশিয়ার ক্যান্সার টিকা
আরটির প্রতিবেদন
ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করছে ব্যক্তিভিত্তিক ভ্যাকসিন। নিজেদের তৈরি ‘এমআরএনএ’ প্রযুক্তিভিত্তিক ক্যান্সার টিকা প্রথমবার একজন রোগীর শরীরে প্রয়োগ করে আশাব্যঞ্জক ফল পাওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির গবেষকদের দাবি, টিকা নেয়ার পর ওই রোগীর শরীরে ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর রোগ প্রতিরোধ ব্যবস্থা (ইমিউন রেসপন্স) তৈরি হয়েছে।

দাবানলের প্রভাবে বায়ুদূষণ; বাড়ছে মারাত্মক রোগের ঝুঁকি
বিশ্বজুড়েই চলছে তীব্র তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহের মাঝেই যেন আগুনে পুড়ছে প্রকৃতি। আর ভয়াবহ এসব দাবানলের ঘন কালো ধোঁয়া ছেয়ে ফেলেছে আকাশ। লাখ লাখ মানুষ শ্বাস নিতে বাধ্য হচ্ছেন বিষাক্ত বায়ু। চিকিৎসাবিজ্ঞান বলছে, এই ধোঁয়া ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে ক্যান্সার, স্ট্রোক, এমনকি ডিমেনশিয়ার মতো মস্তিষ্কের রোগের ঝুঁকিও।

ক্যান্সার আক্রান্তদের সহায়তা বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ক্যান্সারসহ ছয় দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

ক্যান্সারের চিকিৎসায় আশার আলো: নতুন ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
ত্রিমুখী ক্ষমতাসম্পন্ন নতুন ধরনের একটি ক্যান্সারবিরোধী ইনজেকশন রোগীদের শরীরের টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে বলে আন্তর্জাতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। চিকিৎসকরা এ ফলাফলকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন। এটি ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

রামেকে প্রায় ১০০ কোটি টাকার ওষুধ অনুদান; বিনামূল্যে চিকিৎসায় স্বস্তি রোগীদের
মানবিক সহায়তা সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’ থেকে প্রায় ১০০ কোটি টাকার জীবন রক্ষাকারী ওষুধ অনুদান হিসেবে এসেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। ক্যান্সার ও অ্যাজমাসহ নানা রোগের জীবন রক্ষাকারী এসব ওষুধ এখন বিনামূল্যে মিলছে এখানে।

ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
মরণব্যাধি বোনম্যারো ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমনের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী
‘ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

পারমাণবিক অস্ত্র পরীক্ষার তেজস্ক্রিয় প্রভাবে ধুঁকছে বিশ্ব, বাড়ছে মৃত্যুঝুঁকি
১৯৪৫ থেকে ২০১৭ সালের মধ্যে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নেতিবাচক প্রভাবে আজও ধুঁকছে বিশ্ববাসী। তেজস্ক্রিয় বিকিরণের কারণে ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হয়েছে ৪০ লাখ মানুষের। আরও অনেকে রয়েছেন মৃত্যুঝুঁকিতে। নরওয়েজিয়ান পিপলস এইডের একটি নতুন প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এরমধ্যেই নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঝুঁকিও দিন দিন বাড়ছে।

দাভোসে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ড্রিংকওয়েলের সিইও
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে দক্ষিণ এশিয়া জুড়ে নিরাপদ পানীয় জল সরবরাহে ড্রিংকওয়েলের কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির সিইও মিনহাজ চৌধুরীকে ২০২৬ সালের ‘সোয়াব ফাউন্ডেশন সোশ্যাল অন্ট্রাপ্রেনার অব দ্যা ইয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

অভিনেতা ইলিয়াস জাভেদের প্রয়াণ
বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে তিনি আজ (বুধবার, ২১ জানুয়ারি) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

শরীয়তপুরের বীরাঙ্গনা যোগমায়া মালো আর নেই
শরীয়তপুরের বীরাঙ্গনা যোগমায়া মালো আর নেই। ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সে তিনি পরলোক গমন করেছেন। আজ (সোমবার, ৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। পরে সন্ধ্যায় মনোহর বাজার পৌরসভা শ্মশানে তার দাহ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন।

নিজের ক্যান্সার চিকিৎসার সুখবর দিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
নিজের ক্যান্সার চিকিৎসা কমিয়ে আনার সুখবর দিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। গতকাল (শুক্রবার, ১২ ডিসেম্বর) ব্রিটিশ রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেল ফোরে বিশেষ এ বার্তা সম্প্রচার করা হয়।